নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com
সংবাদ শিরোনাম:
হযরত  শাহ আজম রহ এর ৪৬ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল ১৩ আগষ্ট বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী: সত্য, সাহস ও দায়িত্বশীল সাংবাদিকতার এক আলোকবর্তিকা কমলগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১১৪টি ॥ পাসের হার ৪৬.১৩ ভাগ মৌলভীবাজারে ৩ ফার্মেসিকে জরিমানা কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা প্রধানমন্ত্রীর উদ্দেশে বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির স্মারকলিপি সবজিতে বাঁচানো টাকা যাচ্ছে চাল-তেলে অপরাধ করে ছাড় পাচ্ছে না আওয়ামী লীগের কর্মীরাও: কাদের নাটোরে ঘরে আগুন লেগে ‘প্রতিবন্ধী’ শিশুর মৃত্যু বরিশাল কারাগারে কন্যাকে ধর্ষণ মামলার আসামির ‘আত্মহত্যা’
হযরত  শাহ আজম রহ এর ৪৬ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল ১৩ আগষ্ট বৃহস্পতিবার

হযরত  শাহ আজম রহ এর ৪৬ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল ১৩ আগষ্ট বৃহস্পতিবার

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ 

ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ. এর ৪৫ তম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ২৯ শ্রাবণ, ১৩ই আগষ্ট রোজ বৃহস্পতিবার কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার রেলওয়ে ষ্টেশন সংলগ্ন রামপাশা আংশিক গ্রামে নিজ বাড়ীস্থিত তাঁর মাজার শরীফে এক উরুসে আউলিয়া ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য যে, ওলিয়ে কামিল, আরিফ বিল্লাহ হযরত শাহ আজম রহ. ছিলেন ভারতের ত্রিপুরা জেলার লক্ষিপুর গ্রাম নিবাসী পীরে কামিল শাহ্ সূফী সাধক মরমী কবি হযরত আল্লামা শাহ ইয়াছিন রহ.এর একমাত্রই খলিফা ছিলেন এবং তিনি মৌলভীবাজার জেলার মোস্তফাপুর ইউনিয়নের গয়গড় গ্রামে ১৪৭৬ ইংরেজি সালের জংলা বৃত্ত ভগ্নস্তুপ ঐতিহাসিক গয়গড় খোজার মসজিদের সংস্কারক ও ঐ মসজিদটি বন জঙ্গলে আবৃত্ত ছিল অর্থাৎ দৃশ্যমান ছিল না তিনিই মসজিদ টির বন জঙ্গল আবাদ করে দৃশ্যমান করেন তৎকালীন সময়ে।

মৌলভীবাজার জেলার ত্রৈলোক্য বিজয় গ্রামে পুরাতন মসজিদর মিনার নির্মাণ, নিকটবর্তী নালীহুরী গ্রামে পুরাতন মসজিদের গম্বুজ তৈরী,পাশ্ববর্তী খালিশপুর গ্রামে আড়াই কেদার জমির উপর হযরত বড় পীর আবদুল কাদির জালানী রহ এর নামানুসারে “গদ্দীবাড়ী” স্থাপন করে তরিকায়ে কাদেরিয়া খানকাহ্ ও গদ্দীমোবারক প্রতিতিষ্ঠা করেন।

নিকটবর্তী সরাপুর গ্রামে ৩৬০আউলিয়ার অন্যতম ওলিয়ে কামিল হযরত শাহ ফাত্তাহ রহ. মাজার পাকা ও তৎসংলগ্ন ফুরকানীয়া মক্তব প্রতিষ্ঠা করেন। কোরআন শরীফ শিক্ষার জন্য মাজারের নিকটে লোকজনের সুবিধার্থে একটি পুকুর খনন করান। নিকটবর্তী গোড়াখাল গ্রামে ৩৬০ আউলিয়ার অন্যতম ওলিয়ে কামিল হযরত হাজী রসুল রহ. এর মাজার সংস্কার সহ মাজার সংলগ্ন একটি পুকুর খনন করেন।

পরবর্তীতে কমলগঞ্জ উপজেলাধীন আদমপুর ইউনিয়নের কাঠালকান্দি গ্রামে মরহুম আব্দুল লতিফ সাহেবের জমির উপর একটি ফুরকানিয়া মক্তব প্রতিষ্ঠা করেন, তিনি সুদীর্ঘ সময় নিজ অর্থ ব্যয় করে, মক্তবটি পরিচালনা করেন। তারপর দূরবর্তী স্থান ভানুবিল গ্রামে গভীর জলাশয়ের উপর দিয়ে এক দীর্ঘ রাস্তা নির্মাণ করেন। এলাকবাসী ঐ রাস্তাটি নামকরণ করেন “” হযরত শাহ আজম রহ রোড”” রাস্তার পাশে উনার নামে রোডে একটি সাইনবোর্ডে ও আছে সাইনবোর্ডে লেখা আছে হযরত শাহ আজম রহ রোড।

অতঃপর নিকটবর্তী স্থান জাঙ্গালীয়া গ্রামে মোকামটিলায় কবরস্থান ও জানাযার মাঠে উন্নয়ন সহ হযরত শাহ্ ইয়াবাদ রহ, এর অজ্ঞাত মাজারটি উদ্ধার ও পাকাসহ পুকুর খনন ও পুকুরের ঘাট পাকা করান।

ভারতের কৈলাশহর তার মুর্শিদ হযরত আল্লামা শাহ্ ইয়াছিন রহ. এর মাজার পাকা ও মাজার সংলগ্ন একটি ঘাট পাকা নির্মাণ করেন।

নোয়াখালী জেলার নন্দনপুরে তার দাদা মুর্শিদ, হযরত আল্লামা শাহ্ খলিলুর রহমান নন্দনপুরী রহ সাহেবের বাড়ীর সম্মুখে একটি বিরাশ খানকাঘর নির্মান করেন। এবং তাদের বসবাসের জন্য আরো ৩টি ঘরের জন্য টিন খরিদ করে দেন।

তার নিজ জন্মস্থান সংলগ্ন কুমড়াকান গ্রামে তার বড় বোনের বাড়ীতে হযরত শাহ্ কলীম ও ইছরাইল রহ, নামক দুইজন ওলির মাজার পাকাসহ কবরস্থান ওয়ালবন্ধি এবং গেইট নির্মান করেন।

তাছাড়া তিনি সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ওলিয়ে কামিলের সাদাকাহে জারিয়া বহু দান রয়েছে। উল্লেখ করা আবশ্যক হযরত শাহ আজম (রহঃ) ১৮৯৬ সনে জন্মগ্রহণ করে ৩৩ বছর সাংসারিক জীবন অতিবাহিত করেন। ১৯২৯ ইং সন হইতে সংসার ত্যাগী অবস্থায় বিভিন্ন স্থানে দ্বীনের খেদমত শুরু করেন এবং পর পর ছদগায়ে জারিয়ামূল কাজগুলো সমাপ্ত করে ১৯৭৯ ইংরেজী সনে ইন্তেকাল করেন।

এই হিসাবে দেখা যায়,পীর সাহেবের সংসার ত্যাগী জীবন ৫০ বছর।

বর্তমানে মৌলভীবাজার জেলার গয়গড় গ্রামে একটি হাফিজিয়া মাদ্রাসা, কমলগঞ্জ পৌরসভাধীন এলাকায় একটি হাফিজিয়া মাদ্রাসা, মসজিদ, মক্তব, আদমপুর ইউনিয়নে একটি রাস্তা ওলির নামানুসারে রয়েছে।

আর তিনি ছিলেন সাদকায়ে জারিয়া কাজের অগ্রদুত। উক্ত ওলিয়ে কামীলের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মাঝে রয়েছে খতমে পবিত্র কোরআন, খতমে খাজেগান, হিজবুল বাহার খতম, খতমে দালাইলুল খাইরাত খতম, তাহার জীবনী আলোচনা, জিকির, আজগার, মিলাদ ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে । তাই ওলিয়ে কামিলের মৃত্যুবার্ষিকীতে যোগদানের জন্য তার আশেকান, ভক্তবৃন্দসহ সকলের একান্ত উপস্থিতি ও খাস দোয়াই একান্ত কাম্য।

উল্লেখ্য যে, হযরত শাহ আজম রহ এর জীবনীগ্রন্থের কাজ চলমান। যদি কোন ঘটনা যানা থাকে তাহলে 01725111833 WhatsApp নাম্বারে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!